Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Bihar:বিহারের আরারিয়ায় সাংবাদিককে গুলি করে খুন, এসপি জানালেন অপরাধীদের খোঁজ চলছে

Journalist shot dead in Bihar's Araria
Journalist shot dead in Bihar's Araria

 

আরারিয়া, ১৮ আগস্ট : বিহারের আরারিয়া জেলায় সাংবাদিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘর থেকে ডেকে ওই সাংবাদিককে হত্যা করেছে দুষ্কৃতীরা। মৃত সাংবাদিকের নাম-বিমল কুমার যাদব। আরারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকার ঘটনা। আরারিয়ার পুলিশ সুপার (এসপি) অশোক কুমার সিং বলেছেন, "রাণীগঞ্জ বাজার এলাকায় বিমল কুমার যাদব নামে এক সাংবাদিককে অজ্ঞাত দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে... ময়নাতদন্ত করা হচ্ছে, ঘটনাস্থলে ডগ স্কোয়াড ডাকা হয়েছে... তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।"

শুক্রবার ভোরে আরারিয়া জেলার রাণীগঞ্জ থানার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ড প্রেম নগর সাধু আশ্রমে পেশায় সাংবাদিক বিমল যাদব ওরফে পাপ্পুকে বুকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আশেপাশের গ্রামবাসীরা পৌঁছলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিমল যাদব ওরফে পাপ্পুকে রাণীগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


You might also like!