Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

JNU: নির্বাচনী কমিটির বৈঠক ঘিরে উত্তপ্ত JNU, ABVP এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের অভিযোগ

JNU
JNU

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃABVP এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় মোট ৩ জন ছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে।

বৃহস্পতি রাতে নির্বাচনী কমিটি সদস্য বাছাই পর্বের বৈঠক চলছিল। সেসময় উভয় পক্ষের সদস্যরা নিজেদের মধ্যে প্রথমে বচসা শুরু করে। পরবর্তীতে হাতাহাতি শুরু হয়। লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তিশ্রী ডি পণ্ডিত জানিয়েছেন, ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা গিয়েছে, বসন্তকুঞ্জ উত্তর থানায় ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…