Country

2 years ago

Covid JN1 Cases: ৩০০-র গণ্ডি ছাড়িয়ে দেশে থাবা বসাচ্ছে JN1সংক্রমণ

JN1 infection is spreading beyond the 300 mark in the country
JN1 infection is spreading beyond the 300 mark in the country

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারিঃ দেশে ক্রমশ বেড়ে চলেছে JN1 সংক্রমণ। ভারতে জীবাণুর আক্রমণের শিকার হয়েছেন ৩০০-র বেশি মানুষ। যা নিয়ে নতুন করে উদ্বেগের নির্জাস চিকিৎসা মহলের একাংশে। দেশের মধ্যে আক্রান্তের সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে কেরালা। 

স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত বুলেটিন মারফত সাব-ভ্যারিয়েন্ট JN.1-এর প্রভাবে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩১২। এর মধ্যে কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মোট আক্রান্তের ৪৭ শতাংশ কেরালার বাসিন্দা বলে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে।

JN.1-এর প্রভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দৈনিক সংক্রমণও। একদিনে নতুন করে দেশে ৬০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার মন্ত্রক জানিয়েছে। এর ফলে করোনায় সংক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ হাজার ৪৪০। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। 

You might also like!