Country

3 years ago

New Delhi : ইডির তলবে দিল্লিতে জিট্টাভাই

Enforecement Directorate
Enforecement Directorate

 

কলকাতা ও নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : বালিগঞ্জের টাকা উদ্ধারের ঘটনায় ধাবা ও অতিথিশালার মালিক মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাই হাজিরে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির অফিসে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার বেলা ১১টায় মনজিৎ সিং গ্রেওয়ালকে দিল্লির প্রবর্তন ভবনে হাজির থাকতে নির্দেশ দিয়েছিল ইডি।


শেয়ার প্রতারণা থেকে শুরু করে আয়কর না জমা দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। এর পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে, কয়লা পাচারের টাকা এই কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।


গত ৮ ফেব্রুয়ারি বালিগঞ্জে প্রায় ১০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে একটি ডেস্কটপ ও বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরবর্তীতে ইডির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, বালিগঞ্জের ওই ধাবা মালিক মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাইয়ের মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছিল। এক প্রভাবশালী রাজনৈতিক নেতা সেই চেষ্টা করেছিলেন। সেই সব সূত্র ধরেই এবার মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাইকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা।

You might also like!