Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Jitenram Praise PM Modi: খাড়গে-কে অহঙ্কারী বললেন জিতেনরাম, প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসা এইচএএম প্রধানের মুখে

Jitenram called Kharge arrogant
Jitenram called Kharge arrogant

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা করলেন হিন্দুস্তানী আওয়াম মোর্চা (এইচএএম)-র প্রধান জিতেনরাম মানঝি। প্রধানমন্ত্রীর প্রশংসার পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের তীব্র সমালোচনা করেছেন তিনি। খাড়গে-কে অহঙ্কারী বলেছেন জিতেনরাম। বুধবার সকালে দিল্লিতে অটল সমাধি স্থল 'সদাইভ অটল'-এ গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন হিন্দুস্তানী আওয়াম মোর্চা (এইচএএম)-র প্রধান জিতেনরাম মানঝি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও, সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেন মোদীজি। আগামী দিনে তিনি আবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। তিনি বাজপেয়ীজির মতো সম্পূর্ণ উন্নয়ন করতে চান...খাড়গে অহঙ্কারী, তাঁর কোনও ভিত্তি নেই। যেখানেই বিজেপি সরকারে নেই, সেখানেই দুর্নীতি। ১৭০০ কোটি টাকা দিয়ে তৈরি সেতুগুলি ডুবে যাচ্ছে। চারদিকে খুনসুটি। এই পরিস্থিতিতে তাঁরা ধর্মীয় রাজনীতি করেন, অথচ মোদীজি দেশ হিসেবে একসঙ্গে চলার কথা বলছেন।"


You might also like!