Country

10 months ago

JD Vance India Visit Updates: ভারত সফরে এলেন জে ডি ভান্স, নতুন দিল্লিতে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

US Vice President JD Vance and Usha Vance
US Vice President JD Vance and Usha Vance

 

নয়াদিল্লি, ২১ এপ্রিল : আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফরে এলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সোমবার পালাম বিমানঘাঁটিতে তাঁকে স্বাগত জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানঘাঁটিতে ভান্সকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। তিন দিনের সফরে ভারতে এসেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সোমবার সকাল ১০টার কিছু আগে দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁর বিমান। ভান্সের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভান্স এবং তিন শিশুসন্তান— ইওয়ান, বিবেক ও মিরাবেল। ভারতে বেশ কিছু কর্মসূচি রয়েছে ভান্স-এর।

You might also like!