
বেগুসরাই, ২৫ সেপ্টেম্বর : বিহারের বেগুসরাইয়ের খাটোপুরে মন্দিরে স্থাপিত শিবলিঙ্গ ভাঙার ঘটনায় প্রধান অভিযুক্ত জাভেদকে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ দল । অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এর আগে এই মামলায় ১৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ১২ জনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।সোমবার সকালে এসপি যোগেন্দ্র কুমার এ তথ্য জানান।
তিনি জানান, জাভেদকে গ্রেফতারের জন্য সদর দফতরের ডিএসপি, তেঘরা ডিএসপি ও মফস্বল থানা প্রধানের নেতৃত্বে চারটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এর মধ্যে একটি দল জাভেদকে তার আস্তানা থেকে ধরে ফেলে। এসপি বলেন, শনিবার শিবলিঙ্গ ভাঙার এবং জাতীয় সড়কে যানজটের ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে।
