
শ্রীনগর, ১৫ মার্চ: আগামী ২০ মার্চ পর্যন্ত মূলত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তার পর ফের একবার বৃষ্টিতে ভিজবে জম্মু ও কাশ্মীর, সম্ভাবনা রয়েছে তুষারপাতেও। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ থেকে ২৪ মার্চের মধ্যে জম্মু ও কাশ্মীরের নানা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
শীতের বিদায়বেলায় জম্মু ও কাশ্মীরের ওঠানামা করছে তাপমাত্রা পারদ, শ্রীনগরের কোনও দিন বাড়ছে কোনও দিন আবার কমছে তাপমাত্রা। গুলমার্গ, পহেলগাম অবশ্য এখনও ঠান্ডায় কাঁপছে। এমতাবস্থায় কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ মার্চ পর্যন্ত মূলত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। এরপর ২২ থেকে ২৪ মার্চের মধ্যে জম্মু ও কাশ্মীরের নানা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
