Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

J P Nadda: বিশ্বগুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের : জে পি নাড্ডা

J P Nadda (File Picture )
J P Nadda (File Picture )

 

নয়াদিল্লি, ১৫ আগস্ট  : বিশ্বগুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা দিবসে এই বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার নাড্ডা বলেছেন, "এখন আমাদের জনসংখ্যা, গণতন্ত্র এবং বৈচিত্র্য রয়েছে, দেশের স্বপ্ন পূরণ করার ক্ষমতা রয়েছে এই ত্রয়ের। মানুষকে অসংখ্য সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এই দেশের, তাতেই বোঝা যায় দেশ 'বিশ্বগুরু' হতে পারে।"

৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন নাড্ডা। এদিন এক বার্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, "স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সবাইকে জানাই হার্দিক শুভেচ্ছা। প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতা ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশের জন্য রোডম্যাপ প্রতিফলিত করেছে। তাঁর বক্তৃতা ছিল দুর্নীতি ও বংশবাদ থেকে দেশকে মুক্ত করার ঘোষণা... সমগ্র দেশ তাঁর (প্রধানমন্ত্রী মোদী) পরিবার। তিনি সংস্কার, সম্পাদন এবং রূপান্তরের বার্তা দিয়েছেন।"

You might also like!