Breaking News

 

Country

2 years ago

ISRO : গগনযান নিয়ে বড় আপডেট দিল ইসরো, ২১ অক্টোবর প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ

ISRO gives update on Gaganayaan (File Picture)
ISRO gives update on Gaganayaan (File Picture)

 

নয়াদিল্লি, ১৬ অক্টোবর : মহাকাশে ভারতীয় নভশ্চর পাঠানোর বিষয়ে বড় আপডেট দিল ইসরো। সোমবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ইসরো জানিয়েছে, "মিশন গগনযান : টিভি-ডি১- টেস্ট ফ্লাইটটি আগামী ২১ অক্টোবর সকাল ৭টা থেকে ৯টার মধ্যে এসডিএসসি-এসএইচএআর, শ্রীহরিকোটা থেকে নির্ধারিত হয়েছে৷" অর্থাৎ আগামী ২১ অক্টোবর প্রথম পরীক্ষামূলক মহড়া উড়ান হবে গগনযানের।

ইসরোর অন্যতম স্বপ্নের প্রকল্প এই গগনযান। এর জন্য বিশেষ ভাবে প্রস্তুতি নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সাধারণত মহাকাশ থেকে ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে ঘর্ষণের ফলে মহাকাশযানে আগুন লাগার একটা আশঙ্কা থাকে। কিন্তু গগনযানের ক্ষেত্রে যাতে তেমনটা না হয় ইসরো তা নিশ্চিত করতে চায়। আর তা খতিয়ে দেখে তবেই চূড়ান্ত অভিযানে সবুজ সংকেত দেওয়া হবে। গগনযান মিশনের চূড়ান্ত মিশনে ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে পাঠানো হবে তিন মহাকাশচারীকে। মিশনটি হবে তিনদিনের। তারপর তাঁদের পৃথিবীতে ফিরেয়ে আনা হবে। সমুদ্রের জলে অবতরণ করবে গগনযান।

You might also like!