Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Amit Shah:প্রগতিশীল চিন্তাধারার মাধ্যমে ভারতীয় সমাজকে নতুন দিশা দিয়েছিলেন ঈশ্বরচন্দ্রজি : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : বাংলার নবজাগরণের পুরোধা, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বর্ণপরিচয়ের স্রষ্টা, দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবসে তাঁকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জী, তাঁর প্রগতিশীল চিন্তাধারা দিয়ে দাসত্বের নাগপাশ থেকে মুক্ত করে ভারতীয় সমাজকে একটি নতুন দিশা দিয়েছিলেন।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও লেখেন, "বিধবা বিবাহ প্রচলন ও নারীশিক্ষার জন্য তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তাতে নারীজাতির সামাজিক অবস্থানের মান উন্নয়ন করে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। এমন একজন মহান সমাজ সংস্কারক বিদ্যাসাগর মহাশয়কে তাঁর জন্মবার্ষিকীতে জানাই প্রণাম।"


You might also like!