
নয়া দিল্লী, ১৫ জুন ২০২৩: গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ঘটে গিয়েছে নয়া সংসদ ভবনের উদ্বোধনপর্ব। এবার এর পথ চলা শুরু হতে চলেছে সংসদ ভবনের হাত ধরে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রক সূত্রের খবর, আগামী ১৭ জুলাই থেকে শুরু হতে পারে চলতি বছরের বাদল অধিবেশন। যদিও এখনও পর্যন্ত এই মর্মে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে বাদল অধিবেশন দিয়েই শুরু হতে চলেছে নতুন সংসদ ভবনের পথ চলা৷ সরকারি সূত্রের দাবি, নতুন সংসদ ভবনে আয়োজিত এই বাদল অধিবেশনের মেয়াদ স্থায়ী হবে ১১ অগস্ট পর্যন্ত৷
নতুন সংসদ ভবনে বাদল অধিবেশন অনুষ্ঠিত হলে বিরোধীরা কী অবস্থান গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷
