Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 year ago

Prabowo Subianto: ভারতকে খুব ভালো বন্ধু মনে করে ইন্দোনেশিয়া : প্রবোও সুবিয়ানতো

Prabowo Subianto
Prabowo Subianto

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : ভারতকে খুব ভালো বন্ধু মনে করে ইন্দোনেশিয়া। ভারত আমাদের যে সাহায্য করেছে, তা কখনও ভুলতে পারবে না। শনিবার এই মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে এবার প্রধান অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়।

পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বলেছেন, "ইন্দোনেশিয়া ভারতকে খুব ভালো বন্ধু মনে করে। ভারতই সেই সমস্ত দেশগুলির মধ্যে অন্যতম ছিল, যারা আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে, আমাদের স্বাধীনতার সংগ্রামে সমর্থন করেছে, ভারত আমাদের সাহায্য করার জন্য যা করেছে, তা আমরা কখনই ভুলব না।"

You might also like!