Country

3 years ago

emergency landing of Flight : বারাণসীগামী ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি

indigo plane makes emergency landing
indigo plane makes emergency landing

 

সামশাবাদ, ৪ এপ্রিল : তেলেঙ্গানার শামশাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করল বারাণসীগামী ইন্ডিগোর একটি বিমান। মঙ্গলবার সকালে ১৩৭ জন যাত্রীকে নিয়ে শামশাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি, ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে শামশাবাদ বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।

ডিজিসিএ জানিয়েছে, মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে ১৩৭ জন যাত্রীকে উত্তর প্রদেশের বারাণসী উড়ে যাচ্ছিল ইন্ডিগোর ৬ই৮৯৭ বিমানটি। মাঝাআকাশেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর সকাল ৬.১৫ মিনিট নাগাদ তেলেঙ্গানার শামশাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ডিজিসিএ জানিয়েছে, সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।


You might also like!