Breaking News

 

Country

2 years ago

Narendra Modi : ভারতের জিডিপি বৃদ্ধি গত ১০ বছরের রূপান্তরমূলক সংস্কারেরই প্রতিফলন : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : সমগ্র বিশ্ব এখন ভারতের কাছ অনেক থেকে প্রত্যাশা করে, যা আগে কখনও হয়নি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারতের জিডিপি বৃদ্ধি ও শক্তিশালী অর্থনীতি গত ১০ বছরে গৃহীত রূপান্তরমূলক সংস্কারেরই প্রতিফলন। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইনফিনিটি ফোরামের দ্বিতীয় সংস্করণে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, "ইনফিনিটি ফোরামের প্রথম সংস্করণে যখন শেষবার আমাদের দেখা হয়েছিল, তখন চারিদিকে ছিল অনিশ্চয়তার সময়! প্রত্যেকেই বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ছিল। কিন্তু এমন সময়েও ভারত স্থিতিস্থাপকতা ও অগ্রগতির এক চমৎকার উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছে!"

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ভারতের বৃদ্ধির গল্প বিশ্বকে এটা বুঝিয়েছে যে যখন নীতিকে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়, যখন সুশাসন দৃঢ়ভাবে নিশ্চিত করা হয়, যখন দেশ ও দেশবাসী অর্থনৈতিক নীতির ভিত্তি তৈরি করে, তখন ফলাফল সর্বদাই চমৎকার হয়!" প্রধানমন্ত্রীর কথায়, "বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন। বিশ্বের সবথে



You might also like!