Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Amrita Shergill: কোটি টাকার পেন্টিং! রেকর্ড গড়ল ভারতীয় মহিলা শিল্পীর চিত্রকলা

The Story Tailer by Amrita Sher gil (Collected)
The Story Tailer by Amrita Sher gil (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বের দরবারে ভারতীয় আর্ট ও কালচারের এক আলাদাই জায়গা রয়েছে। তবে সেই স্বীকৃতিতেই এবার নয়া পালক যোগ করলেন এক ভারতীয় চিত্র শিল্পী।  শিখ-হাঙ্গেরিয়ান শিল্পী অমৃতা শেরগিলের একটি পেন্টিং, যার মূল্য ৬১ কোটি ৮০ লক্ষ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই বিপুল দামেই বিক্রি হল পেন্টিংটি। এর আগে কখনও ভারতীয় চিত্রশিল্প এই বিপুল দামে বিক্রি হয়নি।  

তাঁর তৈরী ‘দ্য স্টোরি টেলার’ ছবিটি সম্প্রতি বিক্রি হয়েছে এই রেকর্ড দামে। ১৯৩৭ সালের পেন্টিংটি বিশ্বদরবারে নিলামে তোলা হয়েছিল। আর তাতেই তার দাম উঠল প্রায় ৬২ কোটি টাকা। এই ওয়েল পেন্টিংটি ভেঙে দিয়েছে দেশের পুরনো রেকর্ড। চলতি মাসের শুরুতেই সৈয়দ হায়দার রাজার ‘জেস্টেশন’ পেন্টিংটি বিক্রি হয়েছিল ৫১ কোটি ৭০ লক্ষ টাকায়। তার ১০ দিন কাটতে না কাটতেই শনিবার তৈরি হল নয়া রেকর্ড। ‘দ্য স্টোরি টেলার’ পেন্টিংয়ের মূল্য উঠল ৬১.৮০ কোটি টাকা।দিল্লিতে বসেছিল নিলামের আসর। স্যাফ্রোনাট সেলে বিক্রি হয় সেই পেন্টিং। এই সংস্থার সিইও জানান, এটি অমৃতা শেরগিলের অন্যতম সেরা কাজ। 

উল্লেখ্য, ১৯৪১ সালে প্রয়াত হন অমৃতা শেরগিল। ভারতীয় মহিলা শিল্পীদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য তাঁর নাম। ২০০৬ সালে তাঁর ‘ভিলেজ গ্রুপ’ পেন্টিংটিও সাড়া ফেলেছিল। ৬.৯ কোটিতে বিক্রি হয়েছিল সেই পেন্টিং।

You might also like!