Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rajnath Singh;ভারতীয় সেনাবাহিনী সর্বদা দেশকে রক্ষা করেছে ও অগণিত ত্যাগ স্বীকার করেছে : রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের প্রতি কুর্নিশ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, ভারতীয় সেনাবাহিনী সর্বদা দেশকে রক্ষা করেছে ও অগণিত ত্যাগ স্বীকার করেছে। ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন এক্স মাধ্যমে জানান, 'ভারতীয় সেনা দিবস'-এ সমস্ত সাহসী সৈনিক এবং তাঁদের পরিবারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেক ভারতীয় শুধুমাত্র সেনাবাহিনীর সাহস, শৌর্য্য এবং বীরত্ব সম্পর্কেই সচেতন নয়, তাঁদের প্রতি কৃতজ্ঞতার অনুভূতিও রয়েছে। ভারতীয় সেনাবাহিনী সর্বদা দেশকে রক্ষা করেছে এবং এ জন্য অগণিত ত্যাগ স্বীকার করেছে। সমস্ত দেশবাসীর পক্ষ থেকে আমি ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাই!


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…