Country

2 years ago

Narendra Modi:ভারত ও আমেরিকার অংশীদারিত্ব একবিংশ শতাব্দীর বিশ্বের ভাগ্য পরিবর্তন করতে পারে : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

ওয়াশিংটন, ২৪ জুন : ভারত ও আমেরিকার অংশীদারিত্ব একবিংশ শতাব্দীর বিশ্বের ভাগ্য পরিবর্তন করতে পারে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোররাতে আমেরিকা-ভারত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম (ইউএসআইএসপিএফ)-এ অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, "আমি আমেরিকায় আসার পর চার দিন হয়ে গিয়েছে। এই ৪ দিনে, আমি প্রেসিডেন্ট বাইডেন-সহ বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেছি। একটি বিষয় যা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে তা হল - ভারত এবং মার্কিন অংশীদারিত্ব। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই অংশীদারিত্ব কেবল সুবিধার নয় বরং প্রত্যয়, সমবেদনা এবং একটি ভাল ভবিষ্যতের জন্য ভাগ করা অঙ্গীকারের।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "ভারতের সাফল্যের সবচেয়ে বড় চালিকাশক্তি হল ভারতীয়দের আকাঙ্খা। এটি আমেরিকান স্বপ্ন থেকে খুব আলাদা নয়। এখন ভারতের জিডিপিতে ব্যক্তিগত খরচের অংশ গত ১৫ বছরে সবচেয়ে বেশি।" মোদী আরও যোগ করেছেন, "ভারতের জনগণের আকাঙ্ক্ষা ভারত-মার্কিন অংশীদারিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দু হতে চলেছে। এই আকাঙ্খা পূরণের জন্য ভারত যা করছে, তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।"




You might also like!