
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে কোন স্ট্র্যাটেজিতে এগোনো হবে! বিজেপিকে ক্ষমতাচ্যূত করার স্ট্র্যাটেজি কী হবে। শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। শেষ মুহূর্তে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তৃণমূলের পক্ষ থেকে কেউ যোগ দিতে পারবেন না বলেই খবর।
লোকসভা নির্বাচনে রোডম্যাপ
২৪-এর লোকসভা নির্বাচনে রোডম্যাপ কী হবে। একাধিক শহরে বৈঠকে বসেছেন ইন্ডিয়া জোটের শরিকরা। গত ডিসেম্বরে দিল্লিতে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শেষ মুহূর্তে ভার্চুয়াল বৈঠক ডাকার ফলে তৃণমূলের পক্ষ থেকে কারও না থাকারই সম্ভাবনা বেশি। তবে ইন্ডিয়া জোটের বাকি শরিকরা এই বৈঠকে অংশ নেবেন।
কী কী বিষয় আলোচনা
রবিবার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু রাহুল গান্ধীর। তার আগে তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ত। তাই এই ভার্চুয়াল বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। রোন রাজ্যে কি হিসেবে আসন ভাগাভাগি হবে, তা নিয়ে একটি সিদ্ধান্তে আসার চেষ্টা করবেন শরিক দলগুলি। ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন, তা নিয়েও সিদ্ধান্ত হবে।
