Country

2 years ago

Arjun Ram Meghwal :"আইএনডিআই" জোটের দলগুলি দেশকে ভাগ করার চেষ্টা করছে : মেঘওয়াল

Arjun Ram Meghwal
Arjun Ram Meghwal

 

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর  : "আইএনডিআই" জোটের দলগুলি দেশকে ভাগ করার চেষ্টা করছে, বলে বুধবার অভিযোগ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বুধবার উত্তর-দক্ষিণ লাইনে দেশকে বিভক্ত করার চেষ্টা করার জন্য "আইএনডিআই" জোটের দলগুলিকে অভিযুক্ত করেছেন। তিনি এদিন আরও বলেন, বিরোধীরা তাঁদের এই প্রচেষ্টায় অবশ্যই ব্যর্থ হবে।

মেঘওয়াল জানান, ডিএমকে সাংসদ ডি এন ভি সেন্থিল কুমার মঙ্গলবার বিজেপির জয়কে আক্রমণ করে। সেন্থিল বলে যে "বিজেপি যে রাজ্যগুলিতে জিতেছে সেই রাজ্যগুলি 'গৌমূত্র' (গোমূত্র) রাজ্য।" রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে, আর তেলেঙ্গানায় কংগ্রেস জয়ী হয়েছে। মন্ত্রী জানান, লোকসভায় ডিএমকে ফ্লোর নেতা টি আর বালুর কাছে ক্ষমা চাওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।


You might also like!