Breaking News

 

Country

2 years ago

Heavy rainfall: অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি কেরলের নানা প্রান্তে, এখনও জারি হলুদ সতর্কতা

Incessant rains flood situation in various parts of Kerala (File Picture)
Incessant rains flood situation in various parts of Kerala (File Picture)

 

তিরুবনন্তপুরম, ৬ জুলাই : অবিরাম বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কেরলের নানা প্রান্তে। অবিশ্রান্ত বৃষ্টিপাতের কারণে কাক্কাদ নদীর জলস্তর বেড়ে গিয়েছে এবং কান্নুর শহরের জনবসতিপূর্ণ এলাকায় নদীর জল প্রবেশ করেছে। বন্যায় প্লাবিত অঞ্চল ব্যবহারে লোকজনকে নিরুৎসাহিত করতে অস্থায়ী ব্যারিকেডিং করা হয়েছে।

কোট্টায়াম শহরের কয়েকটি জনবসতিপূর্ণ এলাকাও অবিরাম বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে, কদুর নদীর জল উপচে পড়ছে। এই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র কেরল নয়, ভারী বৃষ্টি হচ্ছে কর্ণাটকেও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) কর্ণাটকের উপকূলবর্তী দক্ষিণ ও উত্তর কন্নড় এবং উডুপি জেলায় ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বেলাগাভি, ধারওয়াদ, চিত্রদুর্গ-এ কমলা সতর্কতা এবং চিক্কামাগালুরু, হাসান, কোদাগু এবং শিবমোগা জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

You might also like!