Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Champai Soren: ঝাড়খণ্ডে এই নিয়ে ১২ বার মুখ্.মন্ত্রী বদল হচ্ছে!ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের

Champai Soren
Champai Soren

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে সব জল্পনার অবসান। রাজ্যপালের তরফে ঝাড়খন্ডে সরকার গড়ার আমন্ত্রণ পেলেন জোটের নেতা চম্পাই সোরেন। তাঁর সঙ্গেই মন্ত্রী পদে শপথ নিতে পারেন, জেএমএম-কংগ্রেস-আরজেডি-সিপিআইএমএল (লিবারেশন) জোটের আরও কয়েক জন বিধায়ক।

রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ বৃহস্পতিবার চম্পইকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার হেমন্ত সোরেন ইডির হাতে গ্রেফতার হওয়ার পর ঝাড়খণ্ডের রাজনৈতিক পটভূমিকা পাল্টে যায়। তাঁর পরে কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসবেন তা নিয়ে জল্পনা চলছিল। হেমন্তের ইচ্ছে ছিল স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। জোট এবং সোরেন পরিবারের মধ্যেই কল্পনাকে নিয়ে আপত্তি ছিল। শেষ পর্যন্ত চম্পই মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে ‘সংখ্যাগরিষ্ঠতা’ পান।

চম্পই কবে শপথ নেবেন তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে জেএমএন নেতা চম্পই, কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগির আলম, সিপিআই (এমএল)-এর বিনোদ সিংহ এবং জেভিএম (বর্তমানে কংগ্রেস) বিধায়ক প্রদীপ যাদব রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু তখনও জট কাটেনি। রাজ্যপালের থেকে কোনও আশ্বাস মেলেনি। তবে রাতে রাজভবন চম্পইকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করানোর বিষয়ে সবুজ সঙ্কেত দেয়।

তার পরই শুরু হয় তোড়জোড়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার দুপুরেই চম্পই মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করবেন। তিনি ছাড়া আর কে কে মন্ত্রী পদে শপথ নেবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগির আলম এবং আরজেডির সত্যানন্দ ভোক্তা মন্ত্রী হিসাবে শপথ নেবেন চম্পইয়ের সঙ্গে।

বিধায়ক ‘কেনাবেচা’ যে হতে পারে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই জেএমএম-কংগ্রেস-আরজেডি-সিপিআইএমএল (লিবারেশন) জোটের ৩৯ জন বিধায়ককে দু’টি চার্টার্ড বিমানে কংগ্রেস শাসিত তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের কোনও রিসর্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। যদি বিজেপি আস্থাভোটের দাবি জানায়, তাহলে যাতে ‘সংখ্যাগরিষ্ঠতা’ পান সেটাই নিশ্চিত করতে চাইছেন চম্পই। বৃহস্পতিবার তিনি অবশ্য জানিয়েছিলেন ৪৩ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…