Haryana:স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় নুহ, ১৩ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা

In an effort to return to normality, internet services will be banned till August 13
In an effort to return to normality, internet services will be banned till August 13

 

নুহ, ১২ আগস্ট : ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হরিয়ানার নুহ। স্কুল ইতিমধ্যেই খুলেছে, পড়ুয়ারাও শিক্ষাঙ্গনে এসেছে। তবে, পরিস্থিতি এখনও থমথমে, তাই ১৩ আগস্ট পর্যন্ত নুহ জেলায় ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ থাকছে। ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে শুক্রবারই সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা প্রশাসন।

দুই গোষ্ঠীর মধ্যে হিংসাকে ঘিরে কিছু দিন আগে উত্তপ্ত ও অশান্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ। সেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল গুরুগ্রাম-সহ হরিয়ানার অন্যত্র। হিংসার প্রেক্ষিতে প্রথমে ৮ আগস্ট ও পরে ১১ আগস্ট পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সেই নিষেধাজ্ঞা এবার বাড়িয়ে ১৩ আগস্ট পর্যন্ত করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…