
মুম্বই, ৭ এপ্রিল :অবৈধ নির্মানের ক্ষেত্রে অভিযান নেওয়া শুরু করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। মুম্বইয়ের মধ-মারভে এলাকায় অবৈধভাবে নির্মিত ফিল্ম স্টুডিওতে অভিযান চালালো পৌর নিগম। ভেঙে ফেলা হয়েছে অবৈধভাবে নির্মিত ফিল্ম স্টুডিওটি।
ন্যাশন্যাল গ্রীন ট্রাইবুনালের পক্ষ থেকে অবৈধ অ্যাখ্যা দেওয়ার পর তা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্পোরেশন কর্তৃপক্ষ। এই স্টুডিও গুলি অনুমতি নিয়ে অস্থায়ী স্টুডিও বানানোর জায়গায় পাকাপাকি কংক্রিটের স্টুডিও তৈরি করে ফেলে। যার জেরেই এই স্টুডিওটিকে ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়।
