Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Narendra Modi:তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন ওবিসি সম্প্রদায়ের : মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর  : তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন ওবিসি সম্প্রদায়ের, বলে সোমবার মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানার মাহাবুবাবাদে একটি জনসভায় ভাষণে মোদী সোমবার একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন যে, এখানকার মানুষ বিআরএস সরকারকে অপসারণ করতে এবং বিজেপিকে ভোট দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, বিআরএস-কংগ্রেস উভয়ই তেলেঙ্গানাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তিনি আরও জানান যে, "এটি বিজেপির প্রতিশ্রুতি যে তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে ওবিসি সম্প্রদায়ের একজন মুখ্যমন্ত্রী থাকবেন।"

কেসিআর এবং বিআরএসের মন্দ উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "কেসিআর এবং বিআরএস উভয়েই বিজেপির ক্রমবর্ধমান গুরুত্ব উপলব্ধি করেছে এবং আমাদের সঙ্গে এখন জোট গঠন করতে চাইছে "। “কিন্তু তেলেঙ্গানার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কখনও যেতে পারেন না মোদী। এখন যেহেতু বিজেপি, বিআরএস এবং কেসিআর প্রত্যাখ্যান করেছে, তারা হতাশ, তারফলে তাঁরা অনবরত বিজেপি এবং আমার সমালোচনা করছে বলেও এদিন মোদী মন্তব্য করেন। দুর্নীতিগ্রস্ত বিআরএসের সঙ্গে জোট না করা মোদীর অন্যতম গ্যারান্টি।”


You might also like!