Country

2 years ago

IAF aircraft crashed in karnataka :কর্ণাটকে দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার কিরণ হেলিকপ্টার, উভয় পাইলট সুরক্ষিত

IAF aircraft crashed in karnataka
IAF aircraft crashed in karnataka

 

চামরাজানগর, ১ জুন : কর্ণাটকের চামরাজানগরে দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি কিরণ হেলিকপ্টার। বৃহস্পতিবার চামরাজানগর জেলায় খোলা জমিতে বায়ুসেনার ট্রেনার বিমানটি ভেঙে পড়ে। মাটিতে আছড়ে পড়ার পরই আগুন ধরে যায়, সৌভাগ্যবশত উভয় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।

বায়ুসেনা জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের সময় বৃহস্পতিবার কর্ণাটকের চামরাজনগরে বায়ুসেনার একটি কিরণ ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়েছে। উভয় এয়ার ক্রু নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

You might also like!