Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Housewife missing: যোরহাটের ভোগদৈ নদীতে নিখোঁজ গৃহবধূ, আত্মহত্যার সন্দেহ

Housewife missing in Bhogdai river in Jorhat
Housewife missing in Bhogdai river in Jorhat

 


যোরহাট, ৯ আগস্ট : যোরহাটের ভোগদৈ নদীতে পড়ে তলিয়ে গেছেন জনৈক গৃহবধূ। তাঁকে উদ্ধার করতে অক্লান্ত চেষ্টা করছে এসডিআরএফ।

প্রাপ্ত খবরে প্রকাশ, উত্তর-পশ্চিম যোরহাটের ঢেকরগড়া মালৌ আলির চাংপতা চুকের বাসিন্দা প্রায় ২২ বছরের গৃহবধূ অঙ্কিতা বরদলৈ গতকাল মধ্যরাত প্ৰায় ১২টা নাগাদ তাঁর ঘর থেকে বেরিয়েছিলেন। গোটা রাত তিনি ঘরে ফেরেননি। ফলে উদ্বেগে ছিলেন তাঁর বাড়ির সদস্যরা।

আজ বুধবার ভোররাতে তাঁর সন্ধানে বেরিয়ে ভোগদৈ নদীর পারে অঙ্কিতার এক জোড়া চটি উদ্ধার হয়। নদীতে তিনি তলিয়ে গেছেন সন্দেহ করে পরিবার ও প্রতিবেশীরা খবর দেন থানায়। খবর পেয়ে এসডিআরএফ-এর দল নিয়ে নদী তীরে গিয়ে হাজির হয় পুলিশ।এদিকে স্থানীয় একাংশের দাবি, সম্ভবত নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ অঙ্কিতা। পুলিশ অবশ্য তদন্ত শুরু করেছে।


You might also like!