Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Amit Shah wishes Prime Minister Narendra Modi on his birthday:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Home Minister Amit Shah wishes Prime Minister Narendra Modi on his birthday
Home Minister Amit Shah wishes Prime Minister Narendra Modi on his birthday

 

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর  : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিন। এদিন সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু সম্মাননীয় ও রাজনৈতিক নেতারা। এদিন এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘মোদীজির মধ্যে নেতৃত্ব, সংবেদনশীলতা ও পরিশ্রমের বিরল সংমিশ্রণ দেখা যায়। মোদীজি দেশের ভাবনার স্কেল ও সাইজকে বদলে দিয়েছেন। আর তার ফলেই করোনা টিকা হোক কিংবা চন্দ্রযান ৩-এর সাফল্য, আজ আমাদের তেরঙ্গা বিশ্ব জুড়ে উড়তে শুরু করেছে।’

এদিকে বিজেপির দলীয় কর্মী ও নেতারা এদিন মহা সমারোহে মোদীর জন্মদিন পালনের নানা পরিকল্পনা করেছেন। সারাদিন ধরেই চলবে উদযাপন। এদিনই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের। কারিগর ও শিল্পীদের সাহায্যার্থে এই প্রকল্পে সাহায্য করা হবে। পাশাপাশি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার তথা যশোভূমির উদ্বোধনও করবেন মোদি। তাছাড়া দ্বারকা সেক্টর ২১ ও নতুন মেট্রো স্টেশন দ্বারকা সেক্টর ২৫-কে সংযোগকারী সড়কেরও উদ্বোধন করবেন তিনি। এদিন শুরু হতে চলেছে ‘সেবা পাখওয়ারা’ও। চলবে ২ অক্টোবর পর্যন্ত।

You might also like!