Country

2 years ago

Amit Shah at Gujarat : বিপর্যয়ে বিপর্যস্ত গুজরাটে অমিত শাহ, এনডিআরএফ কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে বললেন কথা

Union Home Minister Amit Shah
Union Home Minister Amit Shah

 

আহমেদাবাদ, ১৭ জুন : ঘূর্ণিঝড় বিপর্যয়ের তান্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গুজরাটের কিছু এলাকা। শনিবার সেখানে গিয়ে সাধারণ মানুষ ও উদ্ধার কাজে নিযুক্ত এনডিআরএফ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আকাশপথে ঘুরে দেখলেন বিপর্যস্ত এলাকা ও উদ্ধার কাজ।

গুজরাটের কচ্ছ জেলায় উদ্ধার কাজে নিযুক্ত এনডিআরএফ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কাজের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও মান্ডবীর কাথদা গ্রামে গিয়ে সেখানকার মানুষদের হালচাল সম্পর্কে খোঁজখবর নেন অমিত শাহ। তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন।

You might also like!