Country

2 years ago

Heavy snowfall in Shimla : শিমলা-সহ হিমাচলের উঁচু পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত, আনন্দে উৎফুল্ল পর্যটকরা

Snow Fall in Shimla (File Picture)
Snow Fall in Shimla (File Picture)

 

শিমলা, ৩১ জানুয়ারি : যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ, নতুন করে তুষারপাতের পর বরফের চাদরে ঢাকা পড়ল শিমলা, মানালি, কুফরি-সহ হিমাচল প্রদেশের নানা প্রান্ত। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে শুষ্ক আবহাওয়ার পর, বুধবার হিমাচল প্রদেশের উঁচু পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে এবং সমতলে হয়েছে বৃষ্টি। শিমলার কাছাকাছি পর্যটন স্থানগুলি মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী হয়েছে, বাড়ি-ঘর, রাস্তা সবকিছুই বরফের চাদরে ঢাকা পড়েছে। এই সময়ে শিমলা ও মানালিতে থাকা পর্যটকরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন।

বুধবার শিমলার উঁচু পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে, এছাড়াও লাহাউল এবং স্পিতি, চাম্বা এবং কুল্লুতেও তুষারপাত হয়েছে। মানালি শহরেও হালকা তুষারপাত হয়েছে, যা এই অঞ্চলের হোটেল মালিক এবং কৃষকদের আনন্দিত করেছে। এদিকে, রোহতাং সুড়ঙ্গের দক্ষিণ দ্বারের সামনে আটকে পড়া প্রায় ৩০০ জন পর্য্টককে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে হিমাচল প্রদেশ পুলিশ।

You might also like!