Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Rain disrupts normal life: প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত তামিলনাড়ুতে; ৬টি জেলায় বন্ধ স্কুল ও কলেজ, বর্ষণ কেরলেও

Heavy rains disrupt public life in Tamil Nadu
Heavy rains disrupt public life in Tamil Nadu

 

চেন্নাই, ২৩ নভেম্বর: প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ুর নানা প্রান্তে। অবিরাম বৃষ্টিপাতের জন্য বৃহস্পতিবার তামিলনাড়ুর ৬টি জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ। তামিলনাড়ুর পাশাপাশি বৃষ্টিতে ভিজছে দক্ষিণ ভারতের রাজ্য কেরলও। ব্যাপক বৃষ্টির কারণে বিরুধুনগর কালেক্টর ভিপি জয়সীলান বৃহস্পতিবার বিরুধুনগর জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছেন। অবিরাম বৃষ্টির কারণে তিরুনেলভেলি, থুথুকুডি, কন্যাকুমারী, টেনকাসি এবং পুদুকোট্টাই-এর সংশ্লিষ্ট জেলা কালেক্টররাও ছুটির ঘোষণা করেছেন।

বৃহস্পতিবারও তিরুচিরাপল্লীর কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে নীলগিরি জেলাতেও, এই জেলায় অনেক বাড়িতে বৃষ্টির জল ঢুকে গিয়েছে। জলমগ্ন না হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিপাতের মধ্যেই মেট্টুপালিয়াম এবং কুনুরের মধ্যে বারলিয়ারের কাছে বুরলিয়ারে একটি বিশালাকার গাছ ভেঙে বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। কেরলের তিরুবনন্তপুমেও এদিন ভারী বৃষ্টি হয়েছে।

You might also like!