Country

2 years ago

Heavy rains in Kerala and Karnataka:ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত কেরল ও কর্ণাটকে, জলের তলায় আলাপ্পুঝার বিস্তীর্ণ অংশ

Heavy rains in Kerala and Karnataka
Heavy rains in Kerala and Karnataka

 

তিরুবনন্তপুরম ও বেঙ্গালুরু, ৭ জুলাই : গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে কেরলে, সেই বৃষ্টি থামেনি শুক্রবারও। লাগাতার ও অবিশ্রান্ত বৃষ্টির জেরে কেরলের নানা প্রান্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একই অবস্থা কর্ণাটকেও। দক্ষিণ ভারতের এই রাজ্যেও লাগাতার বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকালেই ভারী বৃষ্টি হয় কেরলের রাজ্য তিরুবনন্তপুরমে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কেরলের রাজধানী, অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে।

প্রবল বর্ষণের জেরে আলাপ্পুঝা জেলার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। কেলামঙ্গলামের থাকাঝি গ্রাম এখন জলের তলায়। অনেক বাড়িতে জল ঢুকে গিয়েছে। যাতায়তের জন্য এখন নৌকাকে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন মানুষজন। কোট্টায়ামে রাতভর বৃষ্টিতে শহরের জনবসতিপূর্ণ এলাকা এখনও জলের তলায়। ভারী বৃষ্টি হয়েই চলেছে কর্ণাটকেও। কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে এদিন ভারী বৃষ্টিপাত হয়েছে।


You might also like!