Country

2 years ago

Snowfall in Spiti Vally : অসময়ের তুষারপাত লাহাউল-স্পিতিতে, বৃষ্টিতে বিপর্যস্ত কুল্লু-সহ হিমাচলের নানা প্রান্ত

Snowfall in Spity Vally (File Picture)
Snowfall in Spity Vally (File Picture)

 

শিমলা, ৯ জুলাই : হিমাচল প্রদেশের নানা জেলা যখন ভারী বৃষ্টিতে বিপর্যস্ত, তখন তুষারপাতের সাক্ষী হল রাজ্যের লাহাউল-স্পিতি জেলা। রবিবার লাহাউল-স্পিতি জেলার লোসার গ্রামে অপ্রত্যাশিত আকস্মিক তুষারপাত হয়েছে। অসময়ের বৃষ্টিতে একটু হলেও খুশি এই জেলার মানুষজন। অন্যদিকে, ভারী ও লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কুল্লু-সহ হিমাচলের নানা প্রান্ত।

কুল্লুতে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে, বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুল্লুতে বিয়াস নদীতে ভেসে গিয়েছে জাতীয় সড়ক ৩-এর কিছু অংশ। কুল্লু পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে কুল্লু ও মানালি থেকে অটল টানেল এবং রোহতাং অভিমুখে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। কুল্লু-মানালি সড়কে অনেক জায়গায় পাথর পড়ার কারণে এবং রামশীলার কাছে বিয়াস নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত।


You might also like!