Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Heavy rain in Gujarat : ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাটের ভারুচে, ওঠানামা করছে নর্মদার জলস্তর

Narmada Water Lavael Update  (Collected)
Narmada Water Lavael Update (Collected)

 

আহমেদাবাদ, ১৮ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টির জেরে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটের ভারুচ জেলায়। জলমগ্ন হয়ে পড়েছে ভারুচের নানা প্রান্ত। বিপর্যস্ত হয়ে পড়েছে ভারুচের স্বাভাবিক জনজীবন। ওঠানামা করছে নর্মদা নদীর জলস্তর। ভারুচের কালেক্টর তুষার সুমেরা বলেছেন, গত দুই দিন ধরে গোল্ডেন ব্রিজের উপর নর্মদা নদীর জলস্তর প্রায় ৪০-৪১ ফুট রয়েছে। এখনও তা ৪০ ফুট এবং এটি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানেই জল ছিল, এখন তা কমে গিয়েছে। ইতিমধ্যে ৫,৭০০ জনকে স্থানান্তর করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

প্রবল বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত গুজরাটের আনন্দ জেলাতেও। সোমবারই আনন্দ জেলার খেরদা গ্রামের কাছে বন্যার জলে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন গুজরাট এবং দক্ষিণ রাজস্থানে এবং সৌরাষ্ট্র ও কচ্ছে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


You might also like!