Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Weather Update: রাজস্থানে বজায় থাকবে গরম, মহারাষ্ট্র ও কেরলে ভারী বৃষ্টির সতর্কতা

Weather forecast by IMD
Weather forecast by IMD

 

নয়াদিল্লি, ২৪ মে : পশ্চিম রাজস্থানে আপাতত বজায় থাকবে গরম, আরও এক-দু'দিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে পশ্চিম রাজস্থানে। ধুলোঝড়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কোঙ্কন ও গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রিয়েছে। এছাড়াও কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং গুজরাটেও ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। ঝাড়খণ্ড, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, মারাঠওয়াড়া এবং উত্তরাখণ্ডেও একই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

You might also like!