Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Dental Treatment Gone Wrong:বিয়ের আগে হাসি সুন্দর করতে চেয়েছিলেন,অস্ত্রোপচারের সময় মৃত্যু হল যুবকের

A young man from Hyderabad died while undergoing dental treatment
A young man from Hyderabad died while undergoing dental treatment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুন্দর দাঁত আর ঝকঝকে হাসি নিয়ে বিয়ের আসরে চমকে দেবেন হবু স্ত্রীকে। ভেবেছিলেন, ২৮ বছরের যুবক ।।হায়দরাবাদের বাসিন্দা নারায়ণের সামনেই ছিল বিয়ে। এক সপ্তাহ আগে তিনি অপারেশন করে তাঁর হাসিটিকে সুন্দর করতে যান। আর সেই ‘স্মাইল এনহ্যান্সমেন্ট’ সার্জারি চলাকালীনই মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের সদস্যদের অভিযোগ, মৃত্যুর কারণ অতিরিক্ত অ্যানস্থেসিয়ার ডোজ়।মৃত যুবকের নাম লক্ষ্মী নারায়ণ ভিনজাম। হায়দরাবাদের বাসিন্দা নারায়ণের সামনেই ছিল বিয়ে। এক সপ্তাহ আগে তিনি অপারেশন করে তাঁর হাসিটিকে সুন্দর করতে যান। আর সেই ‘স্মাইল এনহ্যান্সমেন্ট’ সার্জারি চলাকালীনই মৃত্যু হয়েছে তাঁর। 

নারায়ণের বাবা রামুলু ভিনজাম জানিয়েছেন, পরের সপ্তাহেই ছেলের বিয়ে ঠিক করা ছিল। কিন্তু বিয়ের আগে ছেলে যে স্মাইল অপারেশন করাচ্ছেন, সেই নিয়ে কিছুই জানতেন না তাঁরা। পরিবারের কাউকে না বলেই স্মাইল অপারেশন করাতে গিয়েছিলেন নারায়ণ। আর সেখানেই ঘটে মর্মান্তিক পরিণতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি হা হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ডেন্টাল ক্লিনিকে স্মাইল ডিজাইনিং অপারেশন করাতে গিয়েছিলেন নারায়ণ। সেখানেই অপারেশন চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন। রামুলু জানিয়েছেন, ছেলে অজ্ঞান হতেই ডেন্টাল ক্লিনিকের কর্মীরা তাঁকে খবর দেন। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন তিনি। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নারায়ণকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নারায়ণকে মৃত বলে ঘোষণা করেন। আচমকা ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। 

ইতিমধ্যেই ওই ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যুবকের মৃত্যুর তদন্তও শুরু করেছে পুলিশ। ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ক্লিনিকে এর আগে কোনও অপারেশন চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…