Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

Country

2 years ago

Narendra Modi: দেশের স্বার্থে ত্যাগ করলেন নিদ্রা ও আহার! রবিবার স্বচ্ছতা অভিযানে মুখোমুখি অঙ্কিত ও নমো

Ankit Baiyanpuria & Narendra Modi (File Picture)
Ankit Baiyanpuria & Narendra Modi (File Picture)

 

নিউ দিল্লি, ১ অক্টোবরঃ রবিবার স্বচ্ছতা অভিযানে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কাজে তাঁর সঙ্গী হন ফিটনেস ইনফ্লুয়েনসার অঙ্কিত বাইয়ানপুরিয়া। নিজেদের প্রাত্যহিক জীবনের জীবনশৈলী সংক্রান্ত আলোচনায় মেতে উঠেছিলেন প্রধানমন্ত্রী ও অঙ্কিত। সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোদী। 

প্রধানমন্ত্রী অঙ্কিতকে জানান, "প্রধানমন্ত্রী আমায় বলেন, নিজের জীবন শৃঙ্খলার মধ্যে আনলেও খাওয়া ও শোয়ার সময়কে শৃঙ্খলের নিয়মে বাঁধতে পারছে না। তখন আমি ওঁনাকে বলি যখন সারা দেশের মানুষে শান্তিতে ঘুমোবে তখন তো একজনকে জাগ্রত থেকে কাজ করে যেতে হবে। আর আপনি তো দেশের রাজা।"

প্রধানমন্ত্রীর সাথে অঙ্কিতের সাক্ষাৎ সংক্রান্ত প্রশ্নে অঙ্কিত জানিয়েছেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আমি আপ্লুত। অনেকক্ষণ ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কয়েক দিন আগে আমি পিএমও-তে একটি চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলাম। এরপরেই আমি একটি কল পাই। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। এরপর আমি দিল্লি আসি। সকালে ৩০ থেকে ৪০ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়।"

প্রধানমন্ত্রীকে অঙ্কিত জানিয়েছেন দিনে অন্তত চার-পাঁচ ঘণ্টা শারীরিক কসরত করেন তিনি। সম্প্রতি ৭৫ দিনের একটি ফিটনেস চ্যালেঞ্জ কর্মসূচির প্রচারে নেমেছিলেন অঙ্কিত। গত ২৮ জুন ওই কর্মসূচি শুরু করেন। তা শেষ করেন গত ১১ সেপ্টেম্বর। তাঁর প্রতিদিনের কসরতের ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া তুমুল জনপ্রিয় হয়। অঙ্কিতের কথায়, "প্রধানমন্ত্রী যখন আমার সঙ্গে ৭৫ ডে চ্য়ালেঞ্জ নিয়ে কথা বলছিলেন তখন আমি তাঁকে ৫টি নিয়ম মেনে চলার কথা বলি। প্রথমত সারা দিনে ছয় লিটার জল খেতে হবে। দিনে দু'বার ৪৫ মিনিট ওয়ার্কআউট করতে, সঙ্গে সুষম আহার থাকবে। দিনের মধ্য়ে ১০ মিনিট অন্তত গ্রন্থপাঠ।"

মোদী অঙ্কিতকে জানান, শোয়ার ক্ষেত্রে যতটা সময় দেওয়া দরকার ততটা তিনি দিতে পারেন না। কাজ করে যেতে হয় দেশের উন্নতিতে। প্রসঙ্গত কুস্তি করতে গিয়ে ২০২২ সালে কাঁধে চোট পেয়েছিলেন অঙ্কিত। 



You might also like!