Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Haridwar:কোতোয়ালি নদীতে আটকে পড়ল হরিদ্বারগামী নেপাল মৈত্রী বাস , উদ্ধার করা হয়েছে যাত্রীদের

Haridwar-bound Nepal Maitri bus stuck in Kotwali river, passengers rescued
Haridwar-bound Nepal Maitri bus stuck in Kotwali river, passengers rescued

 

হরিদ্বার, ১৫ সেপ্টেম্বর  : উত্তরপ্রদেশের কোতোয়ালি নদীর জলের উচ্চতা বেড়ে রোডওয়েজের আটকে পড়ল হরিদ্বারগামী নেপাল মৈত্রী বাস। বাসে আটকে পড়েন কয়েক ডজন যাত্রী। খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরাখণ্ড পুলিশ এবং এসডিআরএফের দল পৌঁছে যাত্রীদের উদ্ধার করে।

শুক্রবার সকাল ৬টা নাগাদ চিদিয়াপুর সীমান্তের কাছে কোতোয়ালি নদীর মাঝপথে যাত্রী বোঝাই নেপাল মৈত্রী বাসটি আটকে পড়ে। গভীর রাত থেকে বৃষ্টির কারণে নদী হঠাৎ ফুলে উঠায় এই বিপত্তির সৃষ্টি হয়েছে। বাসটি হরিদ্বারের উদ্দেশে আসছিল। হঠাৎই বিজনৌর-হরিদ্বার সড়কে বাসটি রাস্তার পাশে আটকে গিয়ে থেমে যায়। বাসটি উল্টে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরাখণ্ড পুলিশ এবং এসডিআরএফের দল পৌঁছে যাত্রীদের উদ্ধার করে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বাসটি নেপাল থেকে হরিদ্বারে আসছিল। মাঝ নদীতে বাসটি আটকে যাওয়ায় যাত্রীদের মধ্যেহৈচৈ পড়ে যায়। অনেক চেষ্টার পর উত্তরপ্রদেশ পুলিশ, শ্যামপুর থানার পুলিশ এবং এসডিআরএফের টিম বাস যাত্রীদের নিরাপদে উদ্ধার করে।জেসিবি ও সেতুর ওপর ক্রেন বসিয়ে বাসটিকে বের করে যাত্রীদের বাস থেকে বাইরে আনা হয়।

You might also like!