Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Har ghar tiranga bike rally: হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির সূচনা, মেঘওয়াল বললেন এটা নাগরিকদের কর্তব্য

'Azadi-Ka-Amrita Mohotsav' (Symbolic Picture )
'Azadi-Ka-Amrita Mohotsav' (Symbolic Picture )

 

নয়াদিল্লি, ১১ আগস্ট : 'আজাদি-কা-অমৃত মহোৎসব' উদযাপনকে হর ঘর তিরঙ্গার সঙ্গে জাঁকজমকপূর্ণ করে তুলতে আরও একটি প্রয়াস হল কেন্দ্র। শুক্রবার সকালে দিল্লির প্রগতি ময়দান থেকে সংসদ সদস্যদের বাইক র‍্যালির সূচনা হয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বাইক র‍্যালি-তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, জি কিষান রেড্ডি, শোভা করন্দলাজে প্রমুখ। 'ভারত মাতা কি জয়' স্লোগানের সঙ্গে এগিয়ে যেতে থাকে হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালি।

হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "প্রত্যেক নাগরিকের উচিত ১৫ আগস্ট এবং ২৬ জানুয়ারি নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা। এটা নাগরিকদের কর্তব্য। এই বছর ১৫ আগস্ট বিশেষ, কারণ 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সমাপ্তি হচ্ছে।" কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন, "আগামী ১৫ আগস্ট, দেশের নাগরিকদের নিজেদের বাড়িতে উত্তোলন করা উচিত। এটি 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সমাপনী অনুষ্ঠান এবং প্রত্যেকেরই অংশ নেওয়া উচিত।"


You might also like!