Country

2 years ago

AIIMS Bhubaneswar: ভুবনেশ্বর এইমস-এ ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি, চালু থাকবে আপৎকালীন পরিষেবা

Half-day holiday on January 22 at Bhubaneswar AIIMS
Half-day holiday on January 22 at Bhubaneswar AIIMS

 

ভুবনেশ্বর, ২১ জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে রামলালার বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’-র দিন অর্ধদিবস ছুটি থাকবে ভুবনেশ্বর এইমস-এ। ২২ জানুয়ারি, সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে হাসপাতাল। তবে আপৎকালীন চিকিৎসা পরিষেবা চালু থাকবে। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছেন এইমস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘২২ জানুয়ারি, সোমবার অযোধ্যায় রামালালার বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ উদ্‌যাপন হবে গোটা দেশে। সেই উপলক্ষ্যে ২২ জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে এই প্রতিষ্ঠান।" তবে চালু থাকবে আপৎকালীন পরিষেবা। বিজ্ঞপ্তিতে তা-ও জানানো হয়েছে। প্রসঙ্গত, ২২ জানুয়ারি দিল্লি সরকারের অধীনস্থ সমস্ত দফতরেও দুপুর আড়াইটে পর্যন্ত ছুটি থাকবে।

You might also like!