Country

2 years ago

Anurag singh Thakur:মণিপুর ইস্যুতে প্রথম দিন থেকেই আলোচনা চাইছে সরকার, বিরোধীরা রাজনীতি করছে : অনুরাগ সিং ঠাকুর

Anurag singh Thakur
Anurag singh Thakur

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : মণিপুর ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত, সরকার প্রথম দিন থেকেই আলোচনা চাইছে। ফের দাবি করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, বিরোধীদের ভূমিকা দেখে বোঝাই যাচ্ছে তাঁরা রাজনীতি করছেন।

সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "তাঁদের (বিরোধীরা) আমি অনুরোধ করছি সংসদের ভিতরে আসুন এবং আলোচনায় অংশ নিন। আমরা প্রথম দিন থেকেই আলোচনায় প্রস্তুত। আলোচনায় অংশ নিতে কী তাঁদের বাধা দিচ্ছে? আলোচনায় অংশ নেওয়ার পরিবর্তে আলোচনা শুধু পালিয়ে যান তাঁরা। এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে তাঁরা রাজনীতি করছেন।"


You might also like!