Country

2 years ago

Mansukh Mandavia: ২০২৪-এর মার্চের মধ্যে ১০ হাজার পিএমবিজেকে খোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার : মনসুখ মান্ডভিয়া

Mansukh Mandaviya (File Picture)
Mansukh Mandaviya (File Picture)

 

নয়াদিল্লি, ২১ জুলাই: আগামী বছরের মার্চের মধ্যে ১০ হাজার প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র (পিএমবিজেকে) খোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। শুক্রবার লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। লোকসভায় এদিন লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া জানান, এই বছরের জুনের শেষ অবধি সমগ্র দেশে ৯ হাজার ৫১২টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র (পিএমবিজেকে) খোলা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া জানান, গোটা দেশে জন ঔষধি কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে প্রায় ১০ থেকে ১২ লক্ষ মানুষ ওষুধ কেনেন। লোকসভায় এদিন প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র-র সুফল তুলে ধরেন মনসুখ মান্ডভিয়া।


You might also like!