Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Mansukh Mandvia:পরম্পরাগত ওষুধের উপর গ্লোবাল সামিট বিশ্বের জন্য অনন্য সুযোগ প্রদান করবে : মনসুখ মান্ডভিয়া

Mansukh Mandvia
Mansukh Mandvia

 

গান্ধীনগর, ১৭ আগস্ট : পরম্পরাগত ওষুধের উপর গ্লোবাল সামিট বিশ্বের জন্য অনন্য সুযোগ প্রদান করবে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরে চিরাচরিত মেডিসিন গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, "পরম্পরাগত ওষুধের উপর গ্লোবাল সামিট বিশ্বের জন্য অনন্য সুযোগ প্রদান করবে, সংলাপে নিযুক্ত হবে, ধারণা বিনিময় করবে এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব স্থাপন করবে, চিরাচরিত ও পরিপূরক ওষুধের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে এবং চিরাচরিত নিরাময় অনুশীলনের সম্ভাবনার প্রচার ও সুবিধার দিকে একসাথে কাজ করবে।"

গান্ধীনগরের মহাত্মা মন্দিরে এই প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, "চিরাচরিত ও পরিপূরক ওষুধ বহু শতাব্দী ধরে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।" এই সম্মেলন ফলপ্রসূ হবে বলে আশাপ্রকাশ করেছেন মান্ডভিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান (ডিজি) টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রমুখ।

You might also like!