Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Giriraj singh : জন্মদিনে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Giriraj Singh  - Narendra Modi (File Picture)
Giriraj Singh - Narendra Modi (File Picture)

 

বেগুসরাই, ৮ সেপ্টেম্বর  : বিহারেরবেগুসরাইয়ের সাংসদ এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং শুক্রবার ৭১ বছরে পদার্পণ করলেন। সেই উপলক্ষে এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স(ট্যুইট)-এর মাধ্যমে গিরিরাজসিংকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। গিরিরাজ সিং ভারতের গ্রামগুলির রূপান্তর ঘটাতে এবং জনগণের উন্নতিখাতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন।

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, প্রবীণ রাজনীতিবিদ ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে জন্মদিনের শুভেচ্ছা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি পরিবারের প্রবীণ এবং সংগ্রামী রাজনীতিবিদ, শক্তিশালী বক্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে জন্মদিনের শুভেচ্ছা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিও গিরিরাজ সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেছেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ অধ্যাপক ড. রাকেশ সিনহা, বিজেপি রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী, বিধায়ক কুন্দন কুমার সহ বিপুল সংখ্যক বিজেপি নেতা ও কর্মী তাঁকে জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন।

You might also like!