Country

3 years ago

Rajasthan: রাজস্থানের আজমের-এ গ্যাস ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৪ জনের

Rajasthan
Rajasthan

 

আজমের, ১৭ ফেব্রুয়ারি : রাজস্থানের আজমের জেলায় গ্যাস ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন ৪ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গ্যাস ট্যাঙ্কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষের অভিঘাতে আগুন ধরে যায় গ্যাস ট্যাঙ্কারে, আর তাতেই মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার রাত ১২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আজমের জেলার বেওযার থানা এলাকায় জাতীয় সড়কের ওপর রানী বাগ রিসোর্টের কাছে।


পুলিশ জানিয়েছে, গ্যাস ট্যাঙ্কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষের জেরে জোরালো শব্দে বিস্ফোরণ হয়। এরপর গ্যাস ট্যাঙ্কারে আগুন ধরে যায়। প্রায় ৪০০ মিটার পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকায় আগুন ধরে যায়। মিশ্রীপুরা ও গরিব নওয়াজ কলোনি-সহ আশেপাশে ছড়িয়ে পড়া আগুনে ১০টির বেশি বাড়িতে আগুন ধরে যায়। মৃতদের মধ্যে গ্যাস ট্যাঙ্কার ও মার্বেল পাথর নিয়ে যাওয়া ট্রাকের খালাসি রয়েছেন। দমকলের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

You might also like!