Country

3 years ago

Union Minister G. Kishan Reddy:বুকের ব্যথায় অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, চিকিৎসাধীন দিল্লি এইমস-এর সিসিইউ-তে

G Kishan Reddy was admitted to the Critical Cardiac Unit
G Kishan Reddy was admitted to the Critical Cardiac Unit

 


নয়াদিল্লি, ১ মে : বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। বুকের ব্যথা অনুভব করায় রবিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ দিল্লি এইমস-এর ক্রিটিক্যাল কার্ডিয়াক ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তের চিকিৎসকদের পর্যবেক্ষণে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

সূত্রের খবর, রবিবার রাতে বুকে ব্যথা অনুভব করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, কোনও রকম ঝুঁকি না নিয়ে রাতেই তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। রাত ১০.৩০ মিনিট নাগাদ দিল্লি এইমস-এর ক্রিটিক্যাল কার্ডিয়াক ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।


You might also like!