Country

2 years ago

G-20:জি-২০ : গোয়ায় শুরু ৩-দিনের সাই শিখর সম্মেলন, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের আহ্বান গিরিশ মুর্মুর

Murmu calls for adoption of AI into audit processes
Murmu calls for adoption of AI into audit processes

 

নয়াদিল্লি, ১২ জুন : ভারতের জি-২০ সভাপতিত্বে, গোয়ায় ৩-দিনের সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস (সাই)-২০ শীর্ষ সম্মেলন সোমবার শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত। এর আয়োজন করেছে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল - ক্যাগ। জি-২০ সদস্য দেশগুলির অডিট সংস্থার একটি গোষ্ঠী হলো এই সাই। সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল অফ ইন্ডিয়া গিরিশ চন্দ্র মুর্মু।

অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, তুর্কি, বাংলাদেশ-সহ বেশ কিছু দেশের অডিট গোষ্ঠী ছাড়াও আমন্ত্রিত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিবর্গ এই সম্মেলনে যোগ দিয়েছে। এতে মূলত সমুদ্র অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল অফ ইন্ডিয়া গিরিশ চন্দ্র মুর্মু এদিন কার্যকারিতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। কৃত্তিম বুদ্ধিমত্তার বিপদের বিরুদ্ধে সতর্কতা জানিয়ে, তিনি অবশ্য উল্লেখ করেছেন যে নীতিনির্ধারকদের এই প্রযুক্তির সম্ভাব্যতাকে দায়িত্বের সঙ্গে কাজে লাগানোর জন্য প্রক্রিয়াগুলি স্থাপন করা অপরিহার্য।


You might also like!