
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : বারাণসী থেকে হরিদ্বার, প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর-মকর সংক্রান্তির পুণ্যলগ্নে দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গায় পুণ্যস্নান করলেন পুণ্যার্থীরা। শনিবার সকালে উত্তর প্রদেশের বারাণসীর বিভিন্ন গঙ্গা ঘাটে ছিল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়।পুণ্যলাভের আশায় গঙ্গায় স্নান করেছেন পুণ্যার্থীরা।
একই ছবি দেখা গিয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বার, উত্তর প্রদেশের প্রয়াগরাজ এবং পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর তীর্থ ধামে। হরিদ্বার, প্রয়াগরাজ ও বারাণসীতে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেই গঙ্গায় স্নান করেন পুণ্যার্থীরা। সকলেই পুণ্যলাভের আশায় গঙ্গা স্নান করেছেন।
