
অযোধ্যা, ২২ জানুয়ারি: জুনা আখড়ার মহন্ত, ডক্টর যোগানন্দ গিরি বলেন, ছেলে যদি বিলাসবহুল প্রাসাদে থাকে আর বাবা-মা তাঁবুর কুঁড়েঘরে থাকে, তাহলে বাবা-মা থাকা সত্ত্বেও এমন সন্তান অনাথ থেকে যায়। একইভাবে আমাদের প্রিয় রামলালাও তাঁবুতে বসেছিলেন, তাই এমন পরিস্থিতিতে তাঁর উপস্থিতি সত্ত্বেও আমরা অনাথের মতো ছিলাম। বাস্তবে আজ আমাদের এবং সমগ্র ভারতবর্ষ অনাথ থেকে সনাথ হয়েছি ।
মহন্তশ্রী বলেন, দেশবাসী কখনই ভুলবে না রাষ্ট্রধর্মের মহান তপস্বী যোদ্ধাদের যারা রাম মন্দিরের জন্য পাঁচশ বছর ধরে অবিরাম লড়াই করেছিলেন। দেশ আজ তাঁদের স্মরণ করছে। প্রভু শ্রীরামের কৃপার সঙ্গে সেই সমস্ত মহান আত্মা যাদের ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম, নিবেদন এবং আত্মত্যাগে আজ দেশ পরম সৌভাগ্যশালী হওয়ার সুযোগ পেয়েছে সেই সকল মহাত্মাদের আজ হৃদয় থেকে কোটি কোটি প্রণাম ।
