Country

2 years ago

Kuki militants firing in Bishnupur, Manipur:মণিপুরের বিষ্ণুপুরে কুকি জঙ্গিদের নির্বিচার গুলি বর্ষণে হত তিন মেইতেই নাগরিক

Kuki militants firing in Bishnupur, Manipur
Kuki militants firing in Bishnupur, Manipur

 

ইমফল, ২ জুলাই  : হিংসা থামার কোনও লক্ষণ নেই। নতুন করে কুকি জঙ্গিদের গুলি হামলায় নিহত হয়েছেন তিন মেইতেই সম্প্রদায়ের নাগরিক। আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনা গতকাল মধ্যরাত প্রায় ১২টা ১০ মিনিট নাগাদ মণিপুরের বিষ্ণুপুর জেলার কুমরি বিধানসভা এলাকার খুজুমাতাবি গ্ৰামে সংগঠিত হয়েছে।

আজ পুলিশ সূত্রে প্ৰাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্য এক সূত্রের খবর, সুবিচারের দাবিতে তিনটি মৃতদেহ রাজধানী ইমফলে আনার পরিকল্পনা করছেন গ্রামবাসীরা।

সূত্রের খবর, মেইতেই গ্রামের বিক্ষুব্ধ মানুষ পাল্টা গুলি চালিয়েছেন। পার্শ্ববর্তী ডুম্পি কুকি গ্রামে আগুন ধরিয়ে দিয়েছেন মেইতেইরা। তবে কোনও হতাহতের খবর নেই। কারণ, কুকি অধ্যুষিত গ্রামের মানুষ আগে থেকে পালিয়ে গিয়েছিলেন।

দুই সম্প্রদায়ের মধ্যে চলমান গোষ্ঠী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নিহতরা গ্রামে পাহারা দিচ্ছিলেন। কিন্তু মধ্যরাত প্রায় ১২:১০ মিনিট নাগাদ আচমকা কুকি দুর্বৃত্তরা মেইতেই গ্রামে হামলা করে নির্বাচারে গুলি বর্ষণ করতে থাকে।

গত ৩ মে থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। হামলাকারীরা গ্রামের নিরাপত্তায় ব্যবহৃত দুটি বন্দুকও ছিনিয়ে নিয়েছে।

You might also like!